
স্পোর্টস ডেস্ক: শারজাহতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান।
গতরাতে টস হেরে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ১৮৮ রান। দলের পক্ষে ইব্রাহিম জাদরান ৬৩ ও সেদিকুল্লাহ আতাল ৫৪ রান সংগ্রহ করেন।
জবাবে সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ৬৭ ও রাহুল চোপড়া অপরাজিত ৫২ রান সংগ্রহ করেন।
২৪ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন শরাফ উদ্দিন আশরাফ।